স্বামীসহ হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ২০:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৩৩

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নিতে আসা এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একই সঙ্গে তাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও ভুক্তভোগীর স্বামীর সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তারা নারায়ণগঞ্জ থেকে আসছিলেন। পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে তারা সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় ভুক্তভোগী নারীকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে ভয়ভীতি দেখিয়ে ওই দুই আনসার সদস্য তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নারী নিচতলায় নেমে স্বামীকে পুরো বিষয়টি জানান। স্থানীয়দের সহায়তায় তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের দায়িত্বরত সব আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই সদস্যকে শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নেয়।

এ ঘটনায় সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম হাসপাতালে গিয়ে ভুক্তভোগী নারীকে দেখে আসেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, ‘বাদীর অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সদর উপজেলার আনসার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। কোনও ব্যক্তির অপরাধের দায় বাহিনী বহন করবে না। বিষয়টি তদন্তে দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি পাক।’

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, ‘ঘটনাটি জানার পর হাসপাতালের দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে এনে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি