দিনাজপুরের হত্যা মামলার আসামি খুলনায় গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

দিনাজপুরের বীরগঞ্জে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা (ক্লুলেস) মামলার অন্যতম পলাতক আসামি আবু বক্করকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৬ রূপসা সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার র‌্যাব-৬-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়, শনিবার র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানি এবং র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা থানার রূপসা টোলপ্লাজা সংলগ্ন সাথী বেগমের চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আবু বক্কর বাদশা নামে ওই যুবককে গ্রেফতার হয়। সে বাগেরহাট সদর থানার উৎকুল গ্রামের মোতালেব শেখের ছেলে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের বাসিন্দা দানিউল ইসলামকে (৫৬) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান