চাঁদপুরে চুরি হওয়া স্পিডবোট ঢাকা থেকে উদ্ধার, একজন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:০৮

চাঁদপুর নৌপুলিশের তৎপরতায় চুরি হওয়া একটি স্পিডবোট ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল আসামি মুন্সীগঞ্জ জেলার কালিরচর এলাকার আব্দুল কাদেরকে (২৬) আটক করে নৌপুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আসামিকে আটক করতে সক্ষম হয় নৌপুলিশ।

এ সময় চুরি হওয়া ২০০ সিসি একটি স্পিডবোট উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ থানার সাব-ইন্সপেক্টর সুফল চন্দ্র সিংহ জানান, চাঁদপুর সদর মডেল থানা একটি স্পিডবোট চুরির ঘটনায় মামলায় চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের ধারাবাহিক ও সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার তদন্তে মূল আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকালে ঢাকার সাভার থানাধীন শ্যামলাপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর সংলগ্ন একটি খালের মধ্যে অভিযান চালিয়ে চুরি হওয়া ১৬ লাখ টাকা মূল্যের ২০০ সিসি একটি স্পিডবোট  জব্দ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের