ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে মারধর

বগুড়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:২৭

বগুড়ার ধুনটে আবদুল খালেক নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে মারধর করেছেন কয়েকজন ব্যক্তি।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ধুনট-শেরপুর সড়কে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, চেকপোস্টে ঘুষ নেওয়ার অভিযোগ সত্য নয়। ভুল বোঝাবুঝির কারণে একজন পুলিশ সদস্যকে ধরে কয়েকজন ব্যক্তি ধাক্কাধাক্কি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শেরপুর ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সোমবার সকালে ধুনট উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে তার সাথে ধুনট থানার কনস্টেবল আবদুল খালেক ও আবদুল হামিদ দায়িত্ব পালন করছিলেন। চেকপোস্ট থেকে ধুনট-শেরপুর সড়কে চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলের চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে টিএসআই আবুল কালাম আজাদ মামলা দেন। একই সময় কনস্টেবল আবদুল খালেক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেন বলে অভিযোগ উঠে।

ঘুষ নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা কনস্টেবল আবদুল খালেককে মারধর করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে আবদুল খালেক কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় উত্তেজিত জনতা অন্য দুজন পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। খবর পেয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান ঘটনাস্থলে পৌঁছেন। তিনি প্রায় এক ঘন্টার চেষ্টায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অভিযোগ প্রসঙ্গে কনস্টেবল আবদুল খালেক দাবি করেন, একটি মোটরসাইকেল চালকের কাগজপত্র ঠিক থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার কাছে কোন ঘুষ নেওয়া হয়নি। কিন্তু কয়েকটি লোক সন্দেহ করেন, তিনি ঘুষ নিয়েছেন। এ সময় তার দেহ তল্লাশি করে কোনও টাকা পায়নি তারা। এরপরও ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে তারা তাকে লাঞ্ছিত করেছে।

এ বিষয়ে শেরপুরের টিএসআই আবুল কালাম আজাদ বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ধুনটের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করতে থাকেন। এ সময় পুলিশ সদস্য আব্দুল খালেক অন্য একটি মোটরসাইকেল আটক করে ছেড়ে দিয়েছেন। তখন তিনি চালকের কাছ থেকে টাকা নিয়েছেন কী না তা জানেন না। তবে উত্তেজিত লোকজন ওই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করেছে।

ধুনট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, হুকুম আলী বাসস্ট্যান্ডে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামানো হয়। চালকের কাছে সঠিক কাগজপত্র থাকায় তাকে ছেড়ে দেন, কনস্টেবল আবদুল খালেক। এ সময় জনগণ ঘুষ নিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়েছে সন্দেহে ওই পুলিশ সদস্যকে ধাক্কাধাক্কি করেছেন। তবে তাদের অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। তিনি জনগণের রোষানল থেকে দুই সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের