জোর করে নয়, বুঝের মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বরগুনা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ২০:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:০২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি বলেন, ‘ভোটারদের জোর করে নয়, বুঝের মাধ্যমেই হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করতে হবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো হলো– ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। কিন্তু সেই মতামতের ভিত্তিতে কোনও দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না।’ নির্বাচন পরিচালনায় সরকার শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদাসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা।

/এমএএ/
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি