‘জুলাইযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে’

‎রাজবাড়ী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ২২:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২২:১৯

‎তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জুলাইযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে। দেশকে বৈষম্যহীন করতে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে “হ্যা” ভোটের পক্ষে রায় দিতে হবে।’‎

‎মঙ্গলবার রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

‎‎উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট নিয়ে জুলাইযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মোটাদাগে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে। সেই সনদের আলোকে আগামীতে দেশের শাসন ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই গণভোটে  “হ্যাঁ” ভোট দিতে হবে।’‎

‎তিনি আরও বলেন, ‘সরকার ১১টি সংস্কার কমিশন করেছে। এর মধ্যে ৬টি কমিশন নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত। নির্বাচনের সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে হ্যাঁ-না ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন না চাইলে, ক্ষমতার ভারসাম্য চাইলে,  নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সমন্বয় সংসদ চাইলে, একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না চাইলে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাদীর মতামত ব্যতীত ক্ষমা পাওয়া না চাইলে, নারীর ক্ষমতায়ন চাইলে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে হবে।’‎

‎রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা,  রাজবাড়ি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল মামুন।

‎এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোট ও জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে  র‌্যালি উদ্বোধন করেন উপদেষ্টা।

/এমএএ/
সম্পর্কিত
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
মালদ্বীপে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ