বরগুনা জেলা সাংবাদিক পরিষদের সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম

বরগুনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১১:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১৯

পেশাদার, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। এতে বাংলাভিশনের বরগুনা জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম স্বপ্ন সভাপতি এবং বাংলা ট্রিবিউনের বরগুনা জেলা প্রতিনিধি ইবরাহীম সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বরগুনা পৌর শহরের বাজার রোডে অবস্থিত নাহার এম্পোরিয়ামের চতুর্থ তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একটি সভার মাধ্যমে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে দৈনিক আজকের পত্রিকার মনোতোষ হাওলাদার সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দ্বীপাঞ্চলের জামাল মীর সহ-সভাপতি, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন অপু যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক টিভির সোহাগ হাফিজ অর্থ সম্পাদক, এটিএন নিউজের সুজন শীল সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ডিজিটালের আকরাম হোসেন হৃদয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার তানভীর ভাসানী প্রচার, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন– নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশ রূপান্তরের সুমন সিকদার, দৈনিক নয়া দিগন্তের জসিম উদ্দীন, এনপিবি নিউজের এইচ এম কাওসার মাদবার, দৈনিক আজকের পত্রিকার হৃদয় হোসেন মুন্না, বাংলা টিভির হাইরাজ মাঝি, দৈনিক নতুন সময়ের তামান্না জেনিফার, দৈনিক সকালের সময়ের সাইফুর ইসলাম সজীব, ইটিসি নিউজের রাফাত মল্লিক, বরগুনা নিউজের আরিফুল ইসলাম রুবেল, খবর সংযোগের জাহিদ হাওলাদার, দৈনিক বাংলা বাজারের মো. সুজন এবং দৈনিক জবাবদিহির রাসেল চৌধুরি ।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বরগুনা জেলা সাংবাদিক পরিষদ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন, গণস্বার্থ রক্ষা এবং সত্য ও জবাবদিহিমূলক সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে।’

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের