নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ১৩:৫০ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩:৫১

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ নামে প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে গোগনগর এলাকার প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের তিনটি, হাজীগঞ্জের দুটি এবং ফতুল্লার দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো। ফলে ভেতরে প্লাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, নিরাপদে নামিয়ে আনা হলো পর্যটকদের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
এবার কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে শতাধিক পর্যটক
সর্বশেষ খবর
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
ডাকতেন মা বলে, মৃত্যুর পর হিন্দু বৃদ্ধার চিতায় আগুন দিলেন দুই মুসলিম ভাই
ডাকতেন মা বলে, মৃত্যুর পর হিন্দু বৃদ্ধার চিতায় আগুন দিলেন দুই মুসলিম ভাই
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ মহিলা যুবলীগ নেত্রী খুকি গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা