বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ২২:০৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:০৯

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী। বৃহস্পতিবার রাতে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগ দেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি গোবিন্দ গাইন জানান, বিগত ১৬-১৭ বছর ধরে ড. ফরিদুল ইসলামের সেবামূলক ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তারা সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বিএনপিতে যুক্ত হয়েছেন।

একই উপজেলার উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আবদুল কাদের বলেন, ‘১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করে পরবর্তীতে সময়ে যুব জামায়াত করেছি। কিন্তু ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এ ছাড়া ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। তার আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি।’

জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহ-সভাপতি মোল্লা মহসিন বলেন, ‘তারেক রহমান এখানে এমন একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন যার কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।’

যোগদান অনুষ্ঠানে বাগেরহাট-৩ আসনের বিএনপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বিএনপির প্রতি আস্থা রেখে যারা আজ যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাই।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম