পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্রামের আব্দুল হামিদের ছেলে নূরে আলম (৪৩); একই ইউনিয়নের মালিউন্দ গ্রামের আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫৫)। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে একটি পিকআপ ভ্যানে করে ১৫-২০ জন মিলে মিঠামইনের ঘাগড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি দরবার শরিফে যাচ্ছিলেন তারা। যাওয়ার পথে অষ্টগ্রাম জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরে আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাদিস মিয়াকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি