১৯ বছর পর আসছেন তারেক রহমান, বগুড়ায় উৎসবের আমেজ

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০০

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বগুড়ায় আসছেন। দীর্ঘ ১৯ বছর পর তার আগমন ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সমর্থকরা অধীর অপেক্ষায় আছেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভা শেষে বগুড়ার দিকে রওনা দেবেন। আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।  

তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।’

জনসভা উপলক্ষে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমান বৃহস্পতিবার প্রথমে রাজশাহীতে আসবেন। ওইদিন দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। বিকালে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন।

নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন। জনসভা শেষে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটি সজ্জিত করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, বগুড়ায় এসে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। এরপর ৩০ জানুয়ারি সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর পিতৃভূমিতে পা রাখবেন। সেখান থেকে আবারও হোটেলে ফিরে রাতযাপন করবেন। পরের দিন ৩১ জানুয়ারি সকালে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিকে, তারেক রহমানের নির্বাচনি জনসভা সফল করতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা রবিবার বিকালে ও সোমবার সকালে পরিদর্শন করেছেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন। তারেক রহমানের সফরকে ঘিরে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। বগুড়ার সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করা হচ্ছে। তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাকে বরণ করতে মুখিয়ে আছেন। এই জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

অন্যদিকে, তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্থানীয় প্রশাসন। তার আগমন ও কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও ট্রাফিক পুলিশের একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করবে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের