ইটভাটার কার্যক্রম বন্ধ করে ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৮ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৪:১৮

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মেসাস্ হাজেরা ব্রিকসকে  পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধভাবে পৌর এলাকায় ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করে জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

/এমএএ/
সম্পর্কিত
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
৮ পৌরসভার একটিতেও নেই ভাগাড়, বর্জ্য ফেলা হয় যেখানে-সেখানে
কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক, মাছে বিষাক্ত সিসা: কে বাঁচাবে সুন্দরবন?
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি