প্রতিবন্ধীদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে: ডা. জোবাইদা রহমান

বগুড়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ২১:২২ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৫১

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বলেছেন, ‘প্রতিবন্ধীদেরও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।’

তিনি শুক্রবার সকালে বগুড়া শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবাল আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান ও তারেক রহমান শিশু-কিশোর এবং তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডা. জোবাইদা রহমান ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। শিশু-কিশোররা তাকে নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেয়।

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান বলেন, ‘আজকে দুই জন শিশু বক্তব্য রাখলো। তাদের মধ্যে একজন কবিতা লেখে। জানলাম সে আইটি সেক্টরেও কাজ করছে। আমি সত্যিই তাদের জ্ঞান এবং প্রতিভা দেখে মুগ্ধ। আশা করবো, তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কীভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

ডা. জোবাইদা রহমানের এ আন্তরিকতায় অভিভাবক ও উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান ড. এম এ মুহিত, হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো. শোকরানা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও অন্যরা।

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগীয় প্রধানের বৈঠক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
সমুদ্র-পাহাড়ের বাইরে নতুন গন্তব্যের খোঁজ, ভ্রমণে বদলাচ্ছে তরুণদের পছন্দ
সমুদ্র-পাহাড়ের বাইরে নতুন গন্তব্যের খোঁজ, ভ্রমণে বদলাচ্ছে তরুণদের পছন্দ
সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মাহ্দী আমিন
সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মাহ্দী আমিন
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন নির্বাচনের ফল নিয়ে ইরানিদের খামেনির সতর্কবার্তা
মার্কিন নির্বাচনের ফল নিয়ে ইরানিদের খামেনির সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা