বাংলাদেশ ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবেন না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘চব্বিশ না হলে ছাব্বিশ হতো না। যারা চব্বিশকে স্বীকার করে তাদের জন্যই ছাব্বিশ এসেছে। আর যারা চব্বিশকে স্বীকার করে না, তাদের জন্য ইনশাআল্লাহ লালকার্ড।’

তিনি বলেন, ‘আমরা চাই দালালমুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা দুর্নীতিবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই মামলাবাজমুক্ত বাংলাদেশ। আমরা চাই ব্যাংক ডাকাতমুক্ত বাংলাদেশ। আমরা চাই ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে, ১২ তারিখ ইনশাআল্লাহ তা-ই হবে।’

অনেকের মাথা গরম হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘এখন চৈত্র মাস নাকি বৈশাখ মাস? মাঘ মাস, তো ভাই মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্র মাসে কী হবে? ভাই, একটু ঠান্ডা রাখো মাথা। যেদিকে যাও সেদিকে মাথা গরমের লক্ষণ ফুটে ওঠে। মানুষ যখন হতাশ হয়, মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায়, তখন চোখের মধ্যে শর্ষে ফুল দেখে। তখন অনেক সময় নিজের স্ত্রীকেও মা বলে সম্বোধন করে ফেলে। আমরা বাংলাদেশে এখন তা-ই দেখতে পাচ্ছি।’

যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে পঙ্গুত্ববরণ করেছে, ‘গুলিকে পরোয়া না করে, লড়াই করে বাংলাদেশকে হাতে ধরে রাস্তায় তুলে দিয়েছে, এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে ইনশাআল্লাহ। 

‘আমরা যুবকদের হাতে, যুবতীদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করবো না। আমরা তাদের শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেবো। তখন তারাই গড়বে বাংলাদেশ। আর গর্ব করে বলবে, আমিই বাংলাদেশ। এটা আমার বাংলাদেশ। গর্বের সঙ্গে সেদিন যুবকরা পরিচয় দেবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোনদের গায়ে হাত তোলা হলো, সেদিন সারা বাংলাদেশে যেন আগুন জ্বলে উঠলো। পরদিন সারা দেশে ছয় জন বীর শহীদ হলো। রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়ে বললো, “বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর”। বীরেরা কখনও পালায় না। বীরেরা হয় বিজয়ী হয়, নয়তো গুলি খেয়ে শাহাদাতবরণ করে।’

জনসভায় ১১ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রার্থী ও নেতারা বক্তব্য দেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী