দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়: নুরুল হক নুর

পটুয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫

পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোটের প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশি-বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এই পটুয়াখালীর দিকে। এদিকে একটি দুষ্ট চক্র এই নির্বাচনকে বানচাল করার জন্য সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে। তারা ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আগামীর বাংলাদেশ সংকটে পড়বে।’

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘আমি আপনাদের সন্তানের চাকরির দাবি নিয়ে আন্দোলন-সংগ্রাম করছি। রাজপথে  কথা বলছি। যখন কৃষক ধানের মূল্য পায়নি, আমি কৃষকের অধিকার নিয়ে কথা বলেছি। দশমিনা-গলাচিপার অনেক মানুষ গার্মেন্টসে চাকরি করেন, আমি তাদের মজুরি বৃদ্ধির জন্য কথা বলেছি। বিভিন্ন সম্প্রদায়ের ও শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে রোষানলে পড়েছি।  বারবার মামলা-হামলার শিকার হয়েছি। মৃত্যুর কোল থেকে ফিরে এসেছি, হয়তো এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এই জনপদের উন্নয়নের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই জনপদের জন্য তারেক রহমান আমাকে প্রতিনিধি করেছেন। নির্বাচিত হয়ে আপনাদের সঙ্গে নিয়ে আমি দশমিনা-গলাচিপার উন্নয়ন করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নিজেদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার আকাঙ্ক্ষার কথা আমরা দীর্ঘদিন ধরে  বলে আসছিলাম। আগামী ১২ তারিখ আপনাদের সেই ঐতিহাসিক সুযোগ এসেছে ।  আপনারা সকাল সকাল আত্নীয়স্বজন, পাড়া-প্রতিবেশী নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট শেষ হাবার পর বিজয়ের রেজাল্ট নিয়ে আনন্দ উল্লাস করে মিষ্টি খেয়ে কেন্দ্র থেকে বের হবেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আগামী ১২ তারিখ আপনাদের নিয়ে গরু-খাসির ভূরিভোজন করে বিজয় উৎসব পালন করবো।’

সভায় আরও বক্তব্য দেন– জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আলতাফ খান, দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম শানু সিকদারসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
‘৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি’
আটকে পড়া কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব