বাগেরহাট শহরে মার্কেটে আগুন: পুড়েছে ১৩ দোকান

বাগেরহাট প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৫

বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিক্সন মার্কেটে ভয়াবহ আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪০ এই ঘটনা ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিক্সন মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে বাগেরহাট ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। পরে উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদের তত্ত্বাবধানে আগুন নেভানোর কার্যক্রম পরিচালিত হয়। তবে এই সময়ের মধ্যে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী