ভোটকেন্দ্রে সমস্যা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে কখনও সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারতেন না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কোনও ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাধা দানকারীদের কোনও ছাড় নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সদস্য ছাড়াও নির্বাচন কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন। সভা শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে কথা বলার সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বাচন শান্তিপূর্ণ হবে। ইতিহাসে এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনও নির্বাচনে ব্যবহার করা হয়নি। এবারের নির্বাচন যেকোনও সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।’

জাল ভোট দিতে বোরকা পরে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এই বিষয়টি ইসি (নির্বাচন কমিশন) পরিষ্কার করেছে। প্রত্যেক ভোটকেন্দ্রে নারী আনসার সদস্য থাকবেন, সন্দেহ হলে প্রয়োজনে তারা ব্যবস্থা নেবেন।’

এ সময় উপস্থিত ছিলেন– প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোস্টগার্ডের  মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কাজে নিয়োজিত সেনা কর্মকর্তা, বিজিবি কর্মকর্তাসহ নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই