ভোটকেন্দ্রের পাশে জামায়াতের সিসিটিভি ক্যামেরা স্থাপন

নোয়াখালী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪

ভোটকেন্দ্রের পাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জামায়াতে ইসলামী। নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে একটি কেন্দ্রের পাশে ওই ক্যামেরা বসানো হয়েছে। মঙ্গলবার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।

ওই আসনে জামায়াতের প্রার্থী মো. ছাইফ উল্যাহ। জামায়াত প্রার্থীর ব্যানারটি দুটি খুঁটিতে স্থাপন করে ওপরের অংশে সিসি ক্যামেরা লাগানো হয়।

জামায়াতের নেতাকর্মীরা জানান, ওই এলাকায় জামায়াতের প্রার্থীর বেশ কটি ব্যানার চুরি হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানিয়েও সমাধান পাননি তারা। এ জন্য মঙ্গলবার নতুন ব্যানার স্থাপনের পাশাপাশি সিসি ক্যামেরাও বসানো হয়েছে, যাতে ব্যানারে সার্বক্ষণিক নজরদারি রাখা যায়।

নোয়াখালী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্লাহ বলেন, ‘ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু সেটি বন্ধ হয়নি। তাই বাধ্য হয়েই ব্যানারের ওপর সিসি ক্যামেরা বসিয়েছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতার বলেন, নির্বাচনি ব্যানার ছিঁড়ে ফেলাসহ যত ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তার কাছে এসেছে, তিনি তাৎক্ষণিক সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। আমিরাবাদ কেন্দ্রের সামনে ব্যানারে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি তার জানা নেই।

/এমএএ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক