গ্যারেজে কিশোর মেকানিক্সকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩১

বগুড়ায় বাবার গ্যারেজে মো. আলিফ (১৫) নামে কিশোর মেকানিক্সকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে শহরের নিশিন্দারা ট্যাংকের সেতুর কাছে ওই গ্যারেজে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রমজান আলী জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্বজনরা জানান, আলিফ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মাইক্রোবাস চালক ও মেকানিক্স মো. রিপনের ছেলে। আলিফ তার বাবার সঙ্গে শহরে নিশিন্দারা ট্যাংকের সেতুর কাছে গ্যারেজে গাড়ি মেরামত ও পরিষ্কারের কাজ করতো। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিপন বৃহস্পতিবার সারাদিন ব্যস্ত ছিলেন। রাতে আরিফ গ্যারেজের ঘরে বিছানায় ঘুমায়। শুক্রবার সকালে গ্যারেজে গাড়ির কাজ করেছে। আলিফ সকাল ৮টার দিকে ফুফুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছে। বেলা ১১টার দিকে রিপন ছেলেকে খাবার দিতে গ্যারেজে যান। তিনি সেখানে গিয়ে ঘরের বিছানায় আলিফের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপশহর পুলিশ ফাঁড়ির এসআই রমজান আলী জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে গ্যারেজে ঢুকে কিশোর মেকানিক্স আলিফকে ছুরিকাঘাতে হত্যা করে। তার গলা, বুক, হাতসহ বিভিন্ন স্থানে ১১টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নৃশংস এ হত্যাকাণ্ডের ব্যাপারে পরিবার ও আশপাশের কেউ কিছু বলতে পারছেন না।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে আরিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যারহস্য উন্মোচন ও ঘাতকদের শনাক্ত করতে পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী