ইরাকে জেদ থেকে কিছু করতে চায় বাংলাদেশ, সোনা জিতলে ৩ লাখ টাকা পুরস্কার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৬, ১৯:৩২ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৯:৩২

এশিয়ান গেমসে প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা এবার শক্তিতে পরিণত করতে চান বাংলাদেশের আর্চাররা। সেই জেদ নিয়েই ইরাকে অনুষ্ঠেয় এশিয়া কাপ, স্টেজ-২ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টে ভালো ফলের প্রত্যাশা তাদের। প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলে প্রতিটি সোনার জন্য তিন লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর ইরাকের সোলেমানিয়ায় অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। তাতে অংশ নিতে ছয়জন পুরুষ ও ছয়জন নারীসহ মোট ১২ আর্চার নিয়ে আগামীকাল সকালে ইরাকের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

রিকার্ভ ও কম্পাউন্ড-দুই বিভাগেই একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে লড়বেন বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ পুরুষ ও নারী একক, কম্পাউন্ড পুরুষ ও নারী একক, রিকার্ভ পুরুষ ও নারী দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে অংশ নেবে দল।

প্রস্তুতি ও পদক জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘প্রস্তুতি বেশ ভালো রয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭ থেকে ১৯টি দেশ অংশ নিচ্ছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। খেলোয়াড়দের আরও বেশি উৎসাহিত করতে ফেডারেশনের পক্ষ থেকে প্রতিটি স্বর্ণপদকের জন্য তিন লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ, এবার দল থেকে ভালো একটা ফলাফল আসবে।’

দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিকের লক্ষ্যও পদক জয়। এশিয়ান গেমসের পর খেলোয়াড়দের ফর্ম যাচাই করে দলগত ও মিশ্র দলগত ইভেন্টে ভালো করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। কোচের ভাষায়, ‘এশিয়ান গেমসের ঠিক পরপরই খেলোয়াড়দের ফর্ম ঝালিয়ে নেওয়া হয়েছে। টিম ও মিক্সড টিম ইভেন্টে ইরাকে ভালো করার জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হয়েছে। তাদের মূল লক্ষ্য পোডিয়াম বা পদক অর্জন।’

এশিয়ান গেমসের অভিজ্ঞতা থেকেই এবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা খুঁজছেন আর্চার আব্দুর রহমান আলিফ। তিনি বলেছেন, ‘এশিয়ান গেমসের ফল আমাদের মনে আছে। জেদ থেকে আমরা এবার ভালো কিছু করতে যাচ্ছি।’

স্বল্প সময়ের প্রস্তুতি হলেও ট্রায়ালে ভালো স্কোর করেছেন আর্চাররা। সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলে দেশের জন্য ভালো ফল বয়ে আনা সম্ভব বলে মনে করেন আলিফ।

কম্পাউন্ড আর্চার হিমু বাছারও আত্মবিশ্বাসী। এশিয়ান গেমসের পর অনুশীলনের সময় কিছুটা কম পেলেও একক, মিশ্র দলগত ও দলগত তিন বিভাগেই তাদের প্রস্তুতি ভালো হয়েছে বলে জানান তিনি। অন্য দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পারফরম্যান্স তাদের রয়েছে উল্লেখ করে হিমু বলেছেন, নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা।

আর্চার বন্যা আক্তার জানান, এশিয়ান গেমসের পর থেকেই নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। লক্ষ্য স্বর্ণপদকের জন্য লড়াই করা এবং পূর্ণ দল নিয়ে দেশের জন্য ভালো ফল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করে ফেরা।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
ফিনল্যান্ডের পরিবার কেন মুগ্ধ ভারতের ‘সুন্দর বিশৃঙ্খলায়’?
ফিনল্যান্ডের পরিবার কেন মুগ্ধ ভারতের ‘সুন্দর বিশৃঙ্খলায়’?
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা