ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০০ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় সজীব হাসান এবং ইজহারুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব হাসান (৩৫) জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে এবং ইজহারুল ইসলাম একই এলাকার তহিদুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘জেলার ফুলবাড়ি উপজেলার চিন্তামন এলাকায় নিহত সজীব হোসেনের শ্বশুরবাড়ি। আজ সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে শ্বশুরবাড়ি যায়। দুপুরের দিকে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিরামপুর শহরের টিঅ্যান্ডটি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

‘নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনও আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলে জানান ওসি।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুবাইপ্রবাসীর ঠিকানা জানতে চাইলো দুই মুখোশধারী, এরপরই গুলি
হাতিরঝিলে ক্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী আহত
গোয়ালিয়রে মন্দিরের দেয়ালে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চাপা পড়ে নিহত ১৩ পুণ্যার্থী
সর্বশেষ খবর
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
বিদ্যালয়ের অফিসকক্ষে মারামারি, সেই শিক্ষক দম্পতিকে দুই প্রান্তে বদলি
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই: এপ্রিলেই শুরু হচ্ছে কর্মী নিয়োগ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন