বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের অভ্যন্তরে হট্টগোল ও আসবাবপত্র এলোমেলো করার ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টায় সমিতির রুম থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এপিপি হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে তার অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সাধারণ আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি এই আন্দোলন চলবে।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘আদালতের অভ্যন্তরে হট্টগোল ও আসবাবপত্র তছনছ করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি।

আদালত পুলিশের পরিদর্শক তারেক বিশ্বাস এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি।

সোমবার বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনেসকে নিম্ন আদালত থেকে জামিন দিলে আদালত বর্জন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার থেকে তারা আদালত বর্জন করেন। এতে দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা।

একই দিন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে হট্টগোল এবং সেখানকার আসবাবপত্র এলোমেলো করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

/এমএএ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম