খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস

মাদারীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০

মাদারীপুরের শিবচরে একটি খামারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে খামারে থাকা গরু, ছাগল ও হাঁস পুড়ে ছাই হয়ে গেছে।

জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গৃহপালিত প্রাণীর খামারে আগুন লাগে। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, ‘গবাদিপশুই ছিল আমার জীবিকার একমাত্র অবলম্বন। আগুনে সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
বাসাবোতে তুলার গোডাউনে আগুন
সর্বশেষ খবর
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল