পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের নতুন গণমাধ্যমের সঙ্গে আমরা যুক্ত হতে পারিনি এখনও।

‘আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে যে আমলে, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না।  আবার এখন যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের যে প্রসার তৈরি হয়েছে, এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতদিনে হয়ে ওঠেনি। আমি দায়িত্ব নিয়েছি, সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো।’

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ করেন। এ সময় বরিশাল ও পিরোজপুর জেলার ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

পরে সার্কিট হাউস সভাকক্ষে বরিশালের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এতে বরিশাল জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন জানান, নতুন সরকারের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে– কৃষিঋণ ১০ হাজার টাকা মওকুফের সিদ্ধান্ত, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রজেক্ট শুরু হচ্ছে। সরকারের সিদ্ধান্তগুলো এই জেলায় যাতে খুব দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।

এ সময় তিনি বলেন, ‘মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন হচ্ছে আমাদের মিনিস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষকে যাতে মিথ্যা বা ভিত্তিহীন তথ্যের শিকার না হতে হয়, সেখান থেকে তাদের কীভাবে রক্ষা করা যায় সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি