যশোরে ১২ ককটেলসহ যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১১:৫৬ আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:৫৬

যশোর জেলার অভয়নগর থানাধীন ইছামতী এলাকা থেকে ১২টি ককটেলসহ আজিজুল শেখ ওরফে আজিমুল শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার বিকালে এ অভিযান চালানো হয়।

এর আগে বুধবার দুপুরে যশোর কোতয়ালি মডেল থানাধীন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা থেকে একটি ওয়ানশুটার গান ও দুটি ককটেল বোমাসহ জাকারিয়া ইসলাম রনি (২২) নামে আরও যুবককে গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব-৬-এর মিডিয়া সেল থেকে এক প্রেস বার্তায় জানানো হয়, বুধবার বিকাল ৩টার দিকে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন ইছামতী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সুকৌশলে কালো পলিথিনে রক্ষিত অবস্থায় ১২টি ককটেল বোমাসহ আসামি আজিজুল শেখ ওরফে আজিমুল শেখকে গ্রেফতার করা হয়। সে যশোরের অভয়নগর থানার ইছামতি গ্রামের সভারত শেখের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের অভয়নগর থানায় আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ সিপিসি ৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করে জানান, র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‍্যাব।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী