সরবরাহ সামান্য বাড়ানোয় খুলনায় ডিপো থেকে তেল নেওয়া শুরু

খুলনা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ১৫:৩৫আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫:৩৬

ডিপো থেকে সরবরাহ সামান্য বাড়িয়ে দেওয়ার আশ্বাসে বেলা সাড়ে ১১টা থেকে  ট্যাংক-লরিতে তেল নেওয়া শুরু হয়েছে। পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল লোড শুরু হয়। যমুনা ডিপোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। গাড়িপ্রতি ৯ হাজার লিটার করে তেল দেওয়া হচ্ছে।

মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১১টা থেকে তেল লোড করা শুরু হয়েছে। চাহিদামতো দেওয়া সম্ভব হচ্ছে না। গাড়িপ্রতি ৩ হাজার লিটার করে ৯ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে।’

গোপালগঞ্জের কাশিয়ানীর এমএম ফিলিং স্টেশনের জন্য তেল নেওয়া ট্যাংক-লরির শ্রমিক আশরাফুল ইসলাম হিরা জানান, তিনি ৯ হাজার লিটার তেল পেয়েছেন। তেল দেওয়া একটু বাড়িয়েছে, কিন্তু এতে চাহিদা মেটানো কঠিন হবে।

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু জানান, আলোচনা করে ডিপো থেকে সামান্য বাড়িয়ে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল লোড করা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এখন যমুনা ডিপোতে আলোচনা করে সিদ্ধান্ত হবে। এতে পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হবে। ঈদের আগ পর্যন্ত এভাবেই চলবে। ঈদের পর তেল সরবরাহ বাড়বে।

চাহিদামতো তেল সরবরাহ না করায় ট্যাংক-লরি মালিক ও চালকরা শনিবার থেকে তেল নেওয়া বন্ধ করেন। রবিবার সকালেও তেল উত্তোলন বন্ধ ছিল।

/এমএএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী