সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১৬:৫২ আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৬:৫২

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, সানগ্লাসসহ মোট সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ২৫ বিজিবি সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, মুকুন্দপুর ক্যাম্পের বিওপির টহল দল সীমান্ত পিলার-২০০৭/৯-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগরের কামালমোড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে সীমান্ত এলাকার জঙ্গলে মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৬০০টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে, ১৩ হাজার ৬২৮টি ভারতীয় সানগ্লাস এবং উন্নতমানের ৩৪৩টি ভারতীয় শাড়ি আটক করতে সক্ষম হয়। আটক চোরাচালানি মালামালের বাজার ও সিজার মূল্য কমপক্ষে ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

বিজিবি জানায়, আটক মালামাল আখাউড়া কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক