ঈদের ছুটিতে সাজেকে ভ্রমণপিপাসুদের ভিড়

জিয়াউল হক, রাঙামাটি
২৩ মার্চ ২০২৬, ১৬:৩০আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৬:৫৩

‘বাংলার ভূস্বর্গ’ খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। খালি নেই রিসোর্টগুলো। ঈদের পর সোমবার সকালে খাগড়াছড়ি থেকে চারশোর বেশি গাড়ি সাজেকে প্রবেশ করেছে। সাজেকে ছোট-বড় মিলে রিসোর্ট রয়েছে ১১৮টি। তাতে রাতযাপন করতে পারেন প্রায় তিন হাজার পর্যটক।

খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোকে সাজেক যাওয়া জন্য বাঘাইহাট মাঠে স্কটের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

খাগড়াছড়ির গাড়ির লাইনম্যান সৈকত চাকমা বলেন, ‘আজ খাগড়াছড়ি থেকে পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল মিলে সাড়ে তিনশো গাড়ি প্রবেশ করেছে। এ ছাড়াও ব্যক্তিগত গাড়িও আছে অর্ধশত। গাড়ি সংকটে অনেকে সাজেক যেতে পারছেন না। সাজেক থেকে গাড়ি কম বের হচ্ছে।’

সোমবার সকালে খাগড়াছড়ি থেকে চারশোর বেশি গাড়ি সাজেকে প্রবেশ করেছে সাজেকে গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, সকাল থেকে প্রায় তিনশ গাড়ি বের হয়েছে। গত দুই দিনের তুলনায় আজ সবচেয়ে বেশি পর্যটক সাজেকে এসেছেন।

রাঙামাটির সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘২২ তারিখ থেকে ২৮ মার্চ পর্যন্ত রুম বুকিং রয়েছে। সাজেকে ১১৮টি রিসোর্ট রয়েছে। যেখানে প্রায় তিন হাজার পর্যটক থাকতে পারেন। যদি এর চেয়ে বেশি পর্যটক আসেন তাহলে তাদের জন্য আশেপাশের বাসাবাড়িতে থাকার ব্যবস্থা করা যাবে।’

তিনি আরও বলেন, ‘গত দেড় মাস সাজেক অনেকটা পর্যটকশূন্য। এই ছুটিতে পর্যটক আসায় ভালো ব্যবসা হবে আশা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
চেকলিস্ট ভ্রমণ নাকি ধীরে ভ্রমণ—কোনটি বেশি আনন্দের?
বিশ্বের যেসব পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার
সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
ছাত্রদলের দাওয়াত না পাওয়ার অভিযোগ, পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড  
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ আগস্ট, ২০২৬)
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী