ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১৫:১৬আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৫:১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান উৎসব’। এ উপলক্ষে সেখানে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন। এতে ওই এলাকায় সড়ক ও মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট দেখা দিয়েছে। 

তিশা পরিবহন নামে বাসের চালক আব্দুর রহিম মিয়া বলেন, ‘পুণ্যস্নান উৎসব উপলক্ষে সকাল থেকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে।’

যাত্রী সাত্তার মিয়া বলেন, ‘সকাল থেকে যানজটের কারণে গাড়ি একটুও আগাচ্ছে না। ফলে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকার পর নেমে পড়েছি। এখন হেঁটে রওনা করেছি। একটু সামনে গিয়ে এলাকার শাখা সড়ক দিয়ে গন্তব্যে যেতে হবে।’

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা ছাড়িয়ে গজারিয়ার অংশে যানজট চলে গেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।’ 

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে। এ কারণে লাঙ্গলবন্দ থেকে যানজটের সৃষ্টি হয়েছে।’ 

প্রসঙ্গত, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী অষ্টমী স্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়েছে, যা আজ ২৬ মার্চ পর্যন্ত চলবে। আজ সকাল থেকে উৎসবে পুণ্যার্থীদের সমাগম বেশি হওয়ায় যানবাহনের মাত্রাতিরিক্ত চাপে যানজটের সৃষ্টি হয়। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে।

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম