সিলেটে গ্রাহকের টাকা আত্মসাৎ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ম্যানেজার গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০২:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০২:১৭

সিলেট সিলেটে স্ট্যান্ডার্ড ব্যাংকের এক গ্রাহকের ১ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ম্যানেজারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতারকৃত ওই ব্যাংক ম্যানেজারের নাম হোসেন আহমদ। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সালিটিকা গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ম্যানেজার ছিলেন।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে সিলেট নগরীর পাঠানটুলা থেকে তাকে গ্রেফতার করে দুদকের সিলেট শাখা। ওই শাখার পরিচালক ড.  মো. আবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, হোসেন আহমদ ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ শাখায় ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি গ্রাহকদের টাকা ভাউচারের মাধ্যমে লেনদেন করে ব্যাংক হিসাব বিবরণীতে অন্তর্ভুক্ত করেননি। ২০১৫ সালে ব্যাংকের অনুসন্ধানে  ১৬ লাখ টাকার গরমিল পাওয়া গেলে ব্যাংকের সিলেট আঞ্চলিক শাখার ভাইস প্রেসিডেন্ট এভিপি পারভেজ বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা করেন।পাশাপাশি হোসেন আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এক পর্যায়ে মামলার তদন্তভার দুদককে দেওয়া হয়। তদন্তে মোট এক কোটি ১৫ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক।
দুদকের সিলেট অঞ্চলের পরিচালক ড. মো. আবুল হোসেন বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করতে পারেন অথবা কোনও প্রমাণ সরিয়ে ফেলতে পারেন এই আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি।
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম