লঞ্চে উপচে পড়া ভিড়, দুর্ঘটনার ঝুঁকি

চাঁদপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১৫:৫৩আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৫:৫৭

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। এ জন্য ঢাকা-চাঁদপুরসহ বিভিন্ন নৌপথে লঞ্চগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এতে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা ১১টার পর ভিড় আরও বেড়ে যায়। এ সুযোগে অনেক লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। দুপুর ১২টার দিকে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী কয়েকটি লঞ্চে ছাদেও যাত্রী বহন করতে দেখা গেছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।

অন্যদিকে, যাত্রী বেশি হওয়ায় লঞ্চের কেবিন টিকিট নিয়ে কারসাজির অভিযোগ করছেন কোনও কোনও লঞ্চ স্টাফরা। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া এবং টিকিট সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে।

সকাল থেকেই চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে হিজলা মুলাদী থেকে আসা আবদুর রহমান বলেন, ‘আমাদের লঞ্চে যাত্রীসংখ্যা অনেক বেশি। কিন্তু কিছু করার নেই, কাজের প্রয়োজনে ঢাকায় যেতে হবে।’

আবে জমজম নামে লঞ্চের যাত্রী রহিমা বেগম বলেন, ‘লঞ্চে এত পরিমাণ যাত্রী উঠেছে যে, আমাদের ভয় হচ্ছে। বসার জায়গা নেই, তবুও ঘাটে লঞ্চ রেখে আরও যাত্রী তুলছে। এসব কারণেই দুর্ঘটনা ঘটে। এসব বিষয়ে কঠোর নজরদারি করা উচিত।’

একই লঞ্চের যাত্রী জাহিদ হাসান বলেন, ‘লঞ্চে উঠে কাউন্টারে গিয়ে দেখি কোনও টিকিট নেই। কিন্তু বাইরে ঠিকই ডাকছে কেবিন আছে বলে। আজ যাত্রীদের লঞ্চে এত ভিড় জানলে পড়ে যেতাম।’

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উপপরিচালক বাবুলাল বৈদ্য বলেন, ‘চাঁদপুর থেকে ঢাকাসহ বিভিন্ন নৌপথে অর্ধশতাধিক লঞ্চ চলাচল করছে। অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ
ঢাকার চারপাশে চলবে ইলেকট্রিক ওয়াটার বাস, ল্যান্ডিং পয়েন্ট ৪৫টি
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ