আরও সাতটিসহ চট্টগ্রাম থেকে এক মাসে ২০১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২৬, ১৯:১০আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৯:১০

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে দুবাই, আবুধাবি, শারজাসহ বিভিন্ন গন্তব্যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। শনিবার (২৮ মার্চ) আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট বাতিল হলো।

তবে শনিবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত যাত্রীবাহী তিনটি অ্যারাইভাল ফ্লাইট এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল শনিবার (২৮ মার্চ) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শনিবার বাতিল করা সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৪টি ডিপার্চার ফ্লাইট রয়েছে। এ ছাড়া এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।’

শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বর্তমানে সীমিত পরিসরে বন্ধ রেখেছে। এ জন্য ফ্লাইট বাতিল করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বিমানে বোয়িং আছে কতটি, লাগবে কতটি?
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে জাপানের সহযোগিতা চায় সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল