বেনাপোল স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য নামানোর সময় শ্রমিক নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৪

বেনাপোল স্থলবন্দরে ট্রাক থেকে পণ্য নামানোর সময় এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থলবন্দরের টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে লোহার শিট বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছিল। সে সময় লোহার শিটের নিচে চাপা পড়ে শাহজাহান আলী (৫৬) ও শোয়েব আলী (৫২) নামে দুই শ্রমিক মারাত্মক আহত হন। সহযোগী শ্রমিকরা তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শাহাজান আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে এবং আহত শোয়েব একই থানাধীন সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তারা দুজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১-এর সদস্য।

শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহিম বলেন, ‘বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই আহত শ্রমিককে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শাহজাহান নামে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন।’

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন, ‘ভারত থেকে আমদানি করা মোটা ধরনের লোহার শিট ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় দুর্ঘটনাবশত দুই শ্রমিক চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী