ডিবির জ্যাকেট-হ্যান্ডকাফ-মাদকসহ একজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৬, ১৪:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৪:২৭

কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, বিয়ার, বিদেশি মদ ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ কোতয়ালি মডেল থানার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সিয়াম (২৩)। তিনি কোতয়ালি থানার রাঙ্গুরী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, অভিযানে আসামির কাছ থেকে ডিবি পুলিশের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, সাত হাজার ৯০০টি ইয়াবা, পাঁচ বোতল বিদেশি মদ ও অন্যান্য মাদক উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন। এ ছাড়া তিনি ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।

/এমএএ/
সম্পর্কিত
ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি
ডিবি কর্মকর্তা নাজমুলসহ চার জনকে আদালতে হাজিরের নির্দেশ 
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু