হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৬, ১৬:০২আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৬:০২

হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রশ্নে জারি করা রুল বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।

এর আগে ওই দুই হত্যা মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি জারি করেন।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
সর্বশেষ খবর
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন