স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ প্রকল্প পরিদর্শন

নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১৯:৩২আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৯:৩২

চীন সরকারের অনুদানে প্রস্তাবিত ১০০০ হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে ওই এলাকা পরিদর্শন করেছে প্রধানমন্ত্রীর দফতর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তারা নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল (সুতাকল) এলাকায় হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও কমিটির সভাপতি কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রকল্প এলাকা পরিদর্শন করে।

এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করে প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান, প্রাথমিক পর্যায়ের জরিপে দেখা গেছে এলাকাটিতে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগের সুবিধা রয়েছে, যা আরও উন্নত করা সম্ভব। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই অঞ্চল থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগও সহজ হবে বলে তিনি আশা করেন।

পাশাপাশি, ইন্টার্নশিপের শিক্ষার্থীদের সুবিধার্থে নীলফামারী সরকারী মেডিক্যাল কলেজটি এই বিশেষায়িত হাসপাতালের পাশে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এক হাজার শয্যার মধ্যে ৫০০টি সাধারণ এবং ৫০০টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে।

এই পরিদর্শনের ভিত্তিতে যে সুপারিশমালা প্রস্তুত করা হবে, তা আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দফতরে জমা দেওয়া হবে।

প্রতিনিধি দলে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী