সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে

নীলফামারী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১৫:০১ আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দুই দিনের সফরে লালমনিরহাট যাচ্ছিলেন।

তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুরের বিএনপি নেতা আব্দুর গফুর সরকার। তিনি বলেন, ‘দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে বিমানে এসে সৈয়দপুরে নামেন আসাদুল হাবিব দুলু। তিনি সেখানে রেস্টরুমে গিয়ে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। সে সময়ে হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন মন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসক ও নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে বেলা ১২টা ১০ মিনিটে বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেনি। পরে দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সৈয়দপুর পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে বলে জানান এ বিএনপি নেতা।

/এমএএ/
সম্পর্কিত
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ