ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০০

ভূমিকম্প বলে-কয়ে আসে না, আচমকা ভূমিকে কাঁপিয়ে ধ্বংস করে দেয় বিস্তীর্ণ জনপদ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে; যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। আর সে জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।” 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা  বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

মন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, এখানে প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগ আছড়ে পড়ে  দুর্যোগের দুর্ভোগ প্রশমনে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।” 

বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, “প্রশিক্ষণ ব্যক্তিকে পারঙ্গম করে, পরিণত করে, পরিপূর্ণ করে।” প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্ত মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন প্রমুখ। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
ভূমিকম্পে কাঁপলো জাপান, আতঙ্কে আহত ২৩
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বশেষ খবর
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
হঠাৎ হ্রদের মাঝে ‘জন্ম’ নিল দ্বীপ, কয়েক দিন পরই উধাও!
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
মিয়ানমারে পাচারকালে ২২০ বস্তা সারসহ তিন পাচারকারি আটক
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম