পিকআপের সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে, ২ ব্যবসায়ী নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১৩:১২ আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩:১২

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪২) নামে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আলমগীর শেখ (৪০) নামে অপর একজন নিহত হন। তারা দুজনই পিকআপের যাত্রী এবং বাঙির ব্যবসা করতেন। তাদের বাড়ি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে।

এছাড়াও বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন।

এদের মধ্যে গুরুত্বর আহতদেরকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

তবে অধিকাংশ আহত রোগীদের হাত, পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে বিচ্ছিন্ন সহ কেটে গেছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন বলেন, ‘ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ নামে একটি বাস এবং টেকেরহাট থেকে বাঙিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীর খাদে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার ছেলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই।’

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, ‘সকাল ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের হাসপাতালে পাঠাই।’

/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি