ভান্ডারিয়ায় যুদ্ধাপরাধ মামলা: তদন্তে আন্তর্জাতিক অপরাধ তদন্ত দলের সদস্যরা

পিরোজপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ২৩:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ২৩:২৬

পিরোজপুরের চার যুদ্ধাপরাধীর বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ৪ সদস্যের একটি তদন্ত দল এখন ভান্ডারিয়ায়। এ তদন্ত দলে নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থার সিনিয়র সহকারী পুলিশ সুপার সত্য রঞ্জন রায়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ইকড়ি ইউনিয়নের পূর্ব পশারি বুনিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় তারা তদন্ত করেন। পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নূরুল আমীন, আমীর মোস্তফা ও ফজলুল হক

জানা গেছে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা গত বছরের ৬ অক্টোবর পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের আমীর হোসেন ও তার ভাই ফজলুল হক, নূরুল আমীন ও আ. মন্নানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক সত্যব্রত সিকদার মামলাটি তদন্তের জন্য যুদ্ধাপরাধ ট্রাইবুনালে পাঠনোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন ১৯৭১ সালের ৯ কার্তিক ভোরে আসামিরা পূর্ব পশারীবুনিয়া গ্রামে বিজয় কৃষ্ণ বালার বাড়িতে গিয়ে তাঁর বাবা নিরোধচন্দ্র বালাসহ সাত জনকে ধরে নিয়ে যায়। এরপর পূর্ব পশারীবুনিয়া গ্রামের বনমালী গাছারুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে এক দড়িতে বেঁধে দাঁড় করিয়ে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে বিজয় কৃষ্ণ বালা প্রাণে বেঁচে গেলেও তাঁর বাবা নিরোধ চন্দ্র বালা, ছোট ভাই রনজিৎ বালা, বোনের স্বামী সুকুমার মিস্ত্রী, প্রতিবেশী গঙ্গাচরণ হালদার, অমূল্য মিস্ত্রি, সমীর মিস্ত্রি মারা যান। এছাড়া একই বছরের ২০ জ্যৈষ্ঠ আসামিরা পূর্ব পশারীবুনিয়া গ্রামের উপেন্দ্র নাথ মিস্ত্রি, চিত্র রঞ্জন বেপারি, সতীশ চন্দ্র বেপারি, শরৎ চন্দ্র মাঝি, প্রকাশ হালদারকে গুলি করে হত্যা করে। আসামিরা বিভিন্ন সময় আরও ১৫ জনকে গুলি করে হত্যা করে বলেও মামলায় উল্লেখ করা হয়। বাদী তার আর্জিতে আরও উল্লেখ করেন আসামিরা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের ধর্ষণ করে।

/টিএন/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম