জাবিতে ‘সেলফি’ তোলাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধর

জাবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ০১:০৬আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ০১:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সেলফি তোলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগ কর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে জহির রায়হান অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মো. রুবেল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪১ তম আবর্তন ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বিকালে ছাত্রলীগ কর্মী শামীম (মার্কেটিং, ৪৩ তম আবর্তন) তার বান্ধবীকে নিয়ে অডিটোরিয়ামের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় অডিটোরিয়ামে সিনেমা দেখতে আসা শিক্ষার্থী রুবেল তাদের সামনে একটি সেলফি তোলেন। সেলফিতে শামীম ও তার বান্ধবীর ছবি এসেছে সন্দেহে রুবেলের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকে (রুবেল) জেরা করেন শামীম। তবে শামীম মোবাইলে তাদের ছবি খুঁজে পাননি। একপর্যায়ে জুনিয়র শিক্ষার্থী হয়ে তর্ক করায় ছাত্রলীগ কর্মী শামীমকে চড় মারেন রুবেল। পরে ঘটনাস্থলে থাকা সিনিয়র শিক্ষার্থীরা ব্যাপারটি মিমাংসা করে দেন।
তবে ছাত্রলীগকর্মী শামীম এ ঘটনা ভাসানী হলে জানালে হলের ১২ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী এসে রুবেলকে মারধর করে। পরে রুবেলকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মারধরে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের মধ্যে ইমরান (আইন ও বিচার, ৪১ তম আবর্তন), বাবু ( সরকার ও রাজনীতি, ৪৩ তম আবর্তন), রাফি (আইন ও বিচার, ৪৩ তম আবর্তন)তারেক ও শাকিলের পরিচয় পাওয়া গেছে। 

এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী শামীম বলেন, রুবেল আমাকে ছাত্রদল সমর্থন করার জন্য চাপ দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় সে আমাকে প্রথমে মারধর করেছে। পরে আমি তাকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় ইমরান ও রাফিকে ফোন করলে তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।  

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ঘটনা মাত্র শুনলাম। আমি খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/এএ/

               

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম