ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ১৮:১২ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৮:১২

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দা পলাশকান্দা টানপাড়া গ্রামের শিক্ষার্থী ইকবাল (১৯) হত্যার ঘটনায় সাত জনকে মৃত্যুদণ্ড, দুই জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামিরা এবং ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে ময়মনসিংহের জেলা দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন দণ্ডপ্রাপ্তদের উপস্থিতিতে এ আদেশ দেন।

ইকবাল ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইউনুস আলী ওরফে ইন্নস আলী (৬২), তার ভাই মোহাম্মদ আলী (৫২), গোলাম হোসেন ওরফে গুলু (৫১) ও শামছুল হক (৪৪), গোলাম হোসেনের ছেলে আসিফ রানা নাঈম (২৪),  হাজী আব্দুল মান্নানের ছেলে আব্দুল হেলিম (৫১), মোহাম্মদ আলীর ছেলে ফরিদ আহমেদ ওরফে বাবু (১৯)।

সাত বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন– মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলীর স্ত্রী খালেদা আক্তার (৪৯) ও গোলাম হোসেন ওরফে গুলুর স্ত্রী রেহেনা খাতুন (৪৮)|

রাষ্ট্রপক্ষের আইনজীবী ড. রফিকুল ইসলাম জানান, ২০২১ সালে ৩১ মে রাতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ময়মনসিংহের তারাকান্দার মুদি ব্যবসায়ী আব্দুর রউফের ছেলে শাহীনুর আলম ইকবালকে (১৯) হত্যা করে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পুঁতে রাখে আসামিরা। সন্দেহ দূর করার জন্য তার ওপর মরা শিয়াল ও গোবর ফেলে গাছ লাগিয়ে যায়। নিখোঁজ ইকবালকে খোঁজাখুঁজির পর পাওয়া না গেলে বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার পাঁচ দিন পর দুর্গন্ধে সন্দেহ হলে অভিযুক্তদের বাড়ির পাশে সেফটিক ট্যাংক থেকে ইকবালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদালতে তদন্ত, ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আদালত এ রায় দেন। অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান।

/এমএএ/
সম্পর্কিত
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট স্থগিত: দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইট স্থগিত: দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
গ্রিসকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতলো জার্মানিও
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর, ২০২৬)
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
চটের বস্তা বিছিয়ে শুরু সেই পাঠশালা, এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি