সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ২২:০৮ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২২:০৮
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হলো।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ১০ মাস বয়সী আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়। আর এদিন রাত ৮টা ১৫ মিনিটে ৫ মাস বয়সী তৌফিক নামে সুনামগঞ্জের এক শিশু ওই হাসপাতালে মারা গেছে। এ ছাড়া, রাত সাড়ে ৯টায় ৯ মাস বয়সী শিশু হুমায়রার মৃত্যু হয়।
তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
হাসপাতালে পরিচালক জানান, আরিফ হাম এবং ব্রংকোনিউমোনিয়ার সন্দেহে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল (মেলেনা) এবং নাক দিয়ে কালো রঙের তরল পদার্থ বের হতে শুরু করে। রোগী খিটখিটে, তার প্রচণ্ড জ্বর এবং শকের লক্ষণ দেখা যায়। এটি হেমোরেজিক হাম বা ব্ল্যাক হামও হতে পারে। প্রাসঙ্গিক পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছে। আর তৌফিক গত ৬ এপ্রিল হাম, ব্রংকোনিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও ক্রুপ এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। হামের সন্দেহে সে মারা গেছে। এখন রিপোর্টের অপেক্ষায়।
দিন দিন পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। উভয় হাসপাতালের ডাক্তার ও নার্সরা সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য কঠোর পরিশ্রম করছেন। এখন আরেকজন রোগী শামসুদ্দিন থেকে ওসমানীতে স্থানান্তরিত হচ্ছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। আর বর্তমানে হাসপাতালে আছেন ১৬০ জন। সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছেন।
/এমএএ/
সম্পর্কিত
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
সর্বশেষ খবর
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত