দ্রুত হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ২২:৪৯ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২২:৪৯

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সরকার এখন দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম চলছে। দ্রুত হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।’

শুক্রবার মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী হামের প্রাদুর্ভাবের বিষয়ে বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

ঝটিকা পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহমদ কবীর, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও সিভিল সার্জন কার্যালয়ের স্টেনো টাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহারের আদেশ দেন। তাদের বিরুদ্ধে দাফতরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে স্বাস্থমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪ জন
চিকিৎসায় গাফিলতি দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, নার্সকে দিলেন এক ঘণ্টার সময়
মজলিসের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ দেড় শতাধিক, হাসপাতালে ১০৫ জন
সর্বশেষ খবর
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
চলচ্চিত্র তারকাদের তথ্য পাচার: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘গুপ্তচর’ গ্রেফতার
চলচ্চিত্র তারকাদের তথ্য পাচার: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘গুপ্তচর’ গ্রেফতার
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম