ঘর থেকে ছেলে ও বাড়ির পাশে রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৯ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৩:২১

গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরেক ছেলেকে হেফাজতে নিয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গীর বনমালা এলাকার ঘর থেকে ছেলের এবং বাড়ির কাছে রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান লাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। নিহত সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সাকিবকে দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল, যাতে চিৎকার করতে না পারেন। তার বাবা সোহেল হোসেনের মরদেহ বাড়ির পাশে রেললাইনে পড়ে ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন আছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে (২৭) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘সোহেল মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে স্ত্রীর মৃত্যুর পর দেশে এসে দুই ছেলে সোহান ও সাকিবকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে সোহান একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের ডিউটি শেষে কর্মস্থল বাসায় ফিরেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় সোহান পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও কিছুই বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন।’

খবর পেয়ে ভোরে পুলিশ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
কষ্ট করে সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন, শেষ বয়সে সেই মা ঘরে একা মরে পড়েছিলেন
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সন্তানের পাশের রুমেই পড়ে ছিলো মায়ের মরদেহ, দুর্গন্ধ ছড়ালে উদ্ধার করে পুলিশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, দুই দিনেই বেহাল সড়ক
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, দুই দিনেই বেহাল সড়ক
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার