অবৈধভাবে অনুপ্রবেশ করায় ৩ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ১৭:২৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৭:৩১

সুনামগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে অনুপ্রবেশ করে সুপারি বিক্রির সময় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তসংলগ্ন স্থানীয় চাঁনপুর বাজার থেকে তাদের আটক করে চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তের ১২০/১ এস আন্তর্জাতিক সীমান্ত পিলার অতিক্রম করে সুপারি বিক্রির সময় তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রিন্টু জি সুমন (১৮), সন্তোষ (১৮) ও নেকমান (১৭)। তারা শিলংয়ের নলীকাটা থানার বাসিন্দা।
এসময় বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে ৮৭৫ পিস ভারতীয় সুপারি জব্দ করে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালান এবং অন্যান্য অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সব ধরনের তৎপরতা কঠোরতার সঙ্গে অব্যাহত রেখেছে। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এমও/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম