গোদাগাড়ীতে অবৈধভাবে মজুত জ্বালানি তেল জব্দ

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৭ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরপুর গ্রামে এ অভিযান চলায় র‌্যাব-৫।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর গ্রামের রাসেল হোসেনের বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। সংবাদ পেয়ে ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জব্দ করা জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করেন।

পরে স্থানীয় ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় দোকানমালিক জ্বালানি তেল মজুত ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।

দোকান মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। তার এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেন।

/এমএএ/
সম্পর্কিত
ফের বাড়লো তেলের দাম
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম