সিএনজি অটোরিকশায় ট্রাকচাপা, ৩ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ মে ২০২৬, ১৩:৩৯ আপডেট : ০৪ মে ২০২৬, ১৩:৩৯

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের চাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি এবং সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান।
 
এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১টা) ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
 
 
/এমএএ/
সম্পর্কিত
সারা দেশে ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেওয়া হচ্ছে
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
সর্বশেষ খবর
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
সরকারকে দুই মাসের আল্টিমেটাম দিলেন মাধ্যমিক শিক্ষকরা
একসঙ্গে জামায়াতের ৫ এমপির সংবাদ সম্মেলন, ‘বললেন আমার লোক রাখেনি’
একসঙ্গে জামায়াতের ৫ এমপির সংবাদ সম্মেলন, ‘বললেন আমার লোক রাখেনি’
দিলীপ আগরওয়ালার ঘটনায় পুরো জুয়েলারি খাতকে দায়ী করা ঠিক নয়: বাজুস
দিলীপ আগরওয়ালার ঘটনায় পুরো জুয়েলারি খাতকে দায়ী করা ঠিক নয়: বাজুস
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট