রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে কুষ্টিয়ার টেগর লজে নানা আয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মে ২০২৬, ১৪:৪৮আপডেট : ০৮ মে ২০২৬, ১৪:৪৮

বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ২৫ বৈশাখ। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত টেগর লজে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

সকালে কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পণ ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর টেগর লজ প্রাঙ্গণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অন্যদিকে, কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমারখালী উপজলার শিলাইদহে বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় অনুষ্ঠানমালা। দুপুর আড়াইটাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠান শুরুর আগেই কুঠিবাড়ীতে রবীন্দ্রপ্রেমী দর্শনার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে আসতেন। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের অনেকটা সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রবীদ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার। এ ছাড়াও তিনি এখানে বসেই অনেক কালজয়ী সাহিত্য রচনা করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
বঙ্গভঙ্গ ঠেকাতে রবীন্দ্রনাথের ‘রাখি’, যেভাবে এক হয়েছিল বাংলা
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী