বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা, গুলি ও ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৭:০৪ আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:০৪

গাজীপুরের শ্রীপুরে বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কামাল ফকির, সিয়াম, শাহিন, শান্ত ও শ্যামল।

দোকান মালিক ফয়সাল আহমেদ জানান, রানা ভন্ডারি ও তার ভাই মামুন দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বাকিতে মালামাল নিতেন। শনিবার (৯ মে) তারা ৭২ হাজার টাকার মালামাল নেন, যার মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা পরিশোধে মঙ্গলবার আসার কথা ছিল।

তবে টাকা চাইলে উত্তেজিত হয়ে তারা প্রথমে কর্মচারীদের মারধর করে। পরে রাতের দিকে ৩০–৪০ জন নিয়ে এসে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি আরও জানান, হামলাকারীরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

/এম/  
সম্পর্কিত
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
খুলনায় যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত